News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসী
Image

(আপডেট) গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসী

ভাঙর, ৭ জুলাই (হি.স.) : রাজ্যে একের পর এক গণ পিটুনির ঘটনা ঘটেই চলেছে। এবার আরও বড় কাণ্ড ঘটে গেলো দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে। গণপিটুনিতে মৃত্যু হল এক ব্যক্তির। চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। রবিবার এমনই ঘটনা ঘটেছে ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ভাঙড় বাজারে। দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। অতঃপর গ্রামবাসীরা নিজেরাই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বলে অভিযোগ।

মৃত ব্যক্তির নাম আজগার মোল্লা। ফুলবাড়ী এলাকার বাসিন্দা তিনি। ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন কার্যত মুখে কুলুপ এটেছে। দীর্ঘক্ষন মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি। পুলিশের ভূমিকা নিয়ে নিয়ে রীতিমত প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে রাজ্যের একের পর এক গণপিটুনির ঘটনায় সোচ্চার হয়েছে বিরোধীরা। তাদের দাবি রাজ্যের রাজ্যের আইন শৃংখলা পরিস্থিতির ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। তাই এধরনের ঘটনা বারবার ঘটে চলেছে। সাধারণ মানুষ আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন। তবে এই ধারা মোটেই শুভ লক্ষণ নয় রাজ্যের জন্য। আগামী দিনে পুলিশ প্রশাসনকে আরো কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মত বিশিষ্টজনদের।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top