News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনার জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হল রথযাত্রা
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনার জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হল রথযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। রাজধানী আগরতলায় এদিন হিন্দু ধর্মপ্রাণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।

প্রতিবছরের ন্যায় এবারেও আগরতলার ইসকন মন্দির থেকে মহাসমারোহে রথযাত্রার আয়োজন করা হয়েছে। ইসকন মন্দিরের রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন রাজধানীর পূর্বাশা প্রাঙ্গণে ফিতা কেটে রথযাত্রার শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন রথযাত্রায় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জগন্নাথের কাছে তিনি প্রার্থনা করেছেন।

এছাড়াও এদিন  আগরতলার জগন্নাথ মন্দির থেকেও রথ বের করা হয় মহা ধুমধামের সাথে। প্রতিবছরই এদিনটিকে কেন্দ্র করে রাজধানীর জগন্নাথ মন্দিরে ভক্তদের উপচে পড়া ভীড় লক্ষ করা যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন সকাল থেকেই হাজার হাজার ভক্তরা উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দিরে। এদিন জগন্নাথ মন্দিরের রথ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে লক্ষ্মীনারায়ন মন্দিরে এসে শেষ হয়।

রবিবার রথযাত্রার উন্মাদনায় ছোট থেকে বড় প্রত্যেকেই মেতে উঠেন। তারমধ্যেই যেন বৃষ্টি আরো পূর্ণতা এনে দেয় এই রথযাত্রায়। বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন রথ যাত্রার আনন্দে মেতে উঠেছেন আট থেকে আশি প্রত্যেকেই।

Releated Posts

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ড. ডি. ওয়াই. পাটিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত প্রাক্তন রাজ্যপাল ড. ডি. ওয়াই. পাটিলের মৃত্যুতে গভীর শোক…

ByByReshmi Debnath Aug 4, 2026

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026
Scroll to Top