নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই; রাজধানীর বিদুরকর্তা চৌমুহনিস্থিত জুয়েলস এসোসিয়েশনের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে।
রবিবার অনুষ্ঠিত ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৫- সদস্যক কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হয়েছেন যথাক্রমে চয়ন দত্ত, নিত্যগোপাল দেববর্মা এবং মিহিরলাল দাস।


















