News Flash

  • Home
  • দেশ
  • জলের দাবিতে নকশালবাড়ি-খড়িবাড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
Image

জলের দাবিতে নকশালবাড়ি-খড়িবাড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

নকশালবাড়ি, ৭ জুলাই (হি. স.) : টাইম কল থাকলেও জল পড়ে না!বাড়িতেও জলের কলে জল আসে না।জলের দাবিতে নকশালবাড়ি-খড়িবাড়িগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন নকশালবাড়ির দক্ষিণ স্টেশন পাড়ার বাসিন্দারা।

জানা গিয়েছে, গত একবছর ধরে এলাকায় জল নেই।৩-৪ কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয়।এই কারণে এদিন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।আগামীদিনে জলের ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে জানান তারা।

এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা পিএইচইকে জানাই।বিষয়টি জানানো হয়েছে।দ্রুত সমাধান হবে। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, দ্রুত সমস্যার সমাধান হবে।ডিসেম্বরের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছাবে এবং এলাকায় জল সমস্যা সমাধানের জন্য সৌরচালিত জল প্রকল্প করা হবে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top