News Flash

  • Home
  • খেলা
  • বার পুজোয় ফুটবলের প্রস্তুতিতে  নাইন বুলেটস ও লাল বাহাদুরের

বার পুজোয় ফুটবলের প্রস্তুতিতে  নাইন বুলেটস ও লাল বাহাদুরের

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন ঘরোয়া তৃতীয় ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। এরপরই একে একে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ডিভিশন ও প্রথম ডিভিশন সিনিয়র সহ নক আউট ফুটবল টুর্নামেন্ট। গেল বছর দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের খেতাব দখল করায় এবছর প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে রাজধানী আগরতলার ফুটবল খ্যাত ক্লাব নাইন বুলেটস। ২০১৮ সালের পর দীর্ঘ প্রায় পাঁচ বছর বাদে এবছর সিনিয়র লীগে খেলবে দল। দর্শকদের ভালো ফুটবল খেলা উপহার দেওয়ার পাশাপাশি ভালো ফলাফলের প্রত্যাশা নিয়েই দল গঠন করেছে ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের প্রাক্তন ফুটবলার কর্নেন্দু দেববর্মার প্রশিক্ষনেই ময়দানে নামবে ফুটবলাররা। তাই রথ যাত্রার পূন্য তিথিতে বার পূজার মধ্য দিয়েই কার্যত অনুশীলনে নেমে পড়ল নাইন বুলেটস। রবিবার এমনটাই দেখা গেল আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। একপ্রকার ধর্মীয় রীতিনীতি মেনেই এদিন অনুষ্ঠিত হয় বার পূজা।আর তাতে উপস্থিত ছিলেন দলের দায়িত্বে থাকা প্রকাশ দেববর্মা, প্রশিক্ষক কর্নেন্দু দেববর্মা, ক্লাবের সম্পাদিকা অপু সরকার সুর সহ অন্যান্য কর্মকর্তারা। দল প্রসঙ্গে এদিন প্রকাশ দেববর্মা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের পাশাপাশি বহির রাজ্যের ফুটবলারদের নিয়েই এবছর দল গঠন করা হয়েছে। দর্শকদের উন্নত মানের ফুটবল খেলা উপহার দেওয়াটাই ক্লাবের লক্ষ্য। গেল বছরের বেশ কয়েকজন ফুটবলার এবারও ক্লাবের হয়ে ময়দানে নামবে। তাদের মধ্যে রয়েছে রাজিব সাধন জমাতিয়া, শিবা দেববর্মা, মঙ্গল সিং দেববর্মা, অমিত জমাতিয়া, মিজোরামের জেমস। দর্শকদের ভালো খেলা উপহার দিতে চেষ্টা করছে ক্লাব। এদিকে একই দিন আগরতলা ধলেশ্বরস্থিত শহীদ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বার পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রস্তুতি শুরু করলো লালবাহাদুর ব্যায়ামাগারও। একপ্রকার ধর্মীয় রীতিনিতি মেনেই এদিন অনুষ্ঠিত হয় লালবাহাদুরের বার পূজা। তাতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top