News Flash

Image

রাজ্যে প্রথম কিডনির প্রতিস্থাপন সোমবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই: রাজ্যের চিকিৎসা ইতিহাসে উল্লেখযোগ্য দিন। সোমবার সকাল আটটায় আগরতলা জিবিপি হাসপাতালে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন হতে চলেছে। রাজ্যের চিকিৎসা ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

আজ আগরতলা গভঃ মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের নেফ্রোলজি বিভাগে এই সার্জারীর সাথে সংযুক্ত মেডিকেল টিম এবং কিডনি দাতা ও গ্রহীতার সাথে কথা বলে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। প্রথমবারের মতো রাজ্যে কিডনি প্রতিস্থাপন হতে চলেছে। তিনি বলেন, শুধুমাত্র একটি এ ধরনের অপারেশন নয়, আর প্রচুর রোগীরা রয়েছেন বলে জানা গেছে। তাই এবারে একে একে করে রাজ্যেই কিডনী প্রতিস্থাপন করতে পারবেন রাজ্যবাসীরা। চিকিৎসার জন্য বহি রাজ্যে যাওয়ার যে প্রবণতা অনেকটাই কমবে বলে আশা করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানান, সোমবার সকাল আটটা থেকে শুরু হবে এই অপারেশন। প্রায় ৫ ঘন্টা সময় লাগবে এই অপারেশনে। মুখ্যমন্ত্রী জানান এই অপারেশনের জন্য দক্ষ ডাক্তারবাবুরা রয়েছেন। তারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি মনিপুরের সিজা ফাউন্ডেশনের ২৫ জন এই অপারেশনে যোগদান করবেন। তারা ঘনঘন রাজ্যে
  আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ফাউন্ডেশনের সঙ্গে ৫ বছরের মৌ স্বাক্ষরিত হয়েছে।

Releated Posts

এক মাস পর বিদ্যুৎ ফিরল বালুচড়া-মাতামবাড়িতে, স্বস্তিতে প্রায় ৫০০ পরিবার

কাঠালিয়া, ৬ মেঃ দীর্ঘ একমাস অন্ধকারে কাটানোর পর অবশেষে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো কাঠালিয়া ব্লকের বালুচড়া ও মাতামবাড়ি…

ByByTaniya Chakraborty May 6, 2026

ইন্দ্রনগরে ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণের চেইন

আগরতলা, ৬ মে : ইন্দ্রনগর এলাকায় ছিনতাই কাণ্ডে বড়সড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। এক মহিলার কাছ থেকে…

ByByTaniya Chakraborty May 6, 2026

দরিদ্র ছাত্রের পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মেঃ চড়িলাম ব্লকের মধ্য ব্রজপুর এলাকার এক দরিদ্র চতুর্থ শ্রেণির ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার…

ByByReshmi Debnath May 6, 2026

দিব্যাঙ্গ কন্যার চিকিৎসায় সর্বস্বান্ত পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন

আগরতলা, ৬ মে: দিব্যাঙ্গ কন্যার চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়ে এখন চরম সংকটে পড়েছেন এক অসহায় পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top