News Flash

  • Home
  • দিনের খবর
  • চৌবাগায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন
Image

চৌবাগায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন

কলকাতা, ৭ জুলাই (হি. স.) : আনন্দপুর থানা এলাকার চৌবাগায় একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। রবিবার বিকালে দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এরইমধ্যে প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়ির দোতলা থেকে ঝাঁপ দেন এক যুবক। গুরুতর আহত হন তিনি।

মূলত প্লাস্টিকের সামগ্রীতে ঠাসা ছিল এই কারখানা। এদিকে চারপাশে বাড়ি। জনবসতি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। যেখানে আগুন লাগে, তিনদিক থেকে তা ঘিরে দমকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। নামানো হয় ড্রোনও। তবে একেবারে ঘিঞ্জি এলাকা। তার মধ্যে অন্ধকার হয়ে আসছে। ফলে বাড়ছে উদ্বেগ। আশেপাশের বাড়ি ইতিমধ্যেই খালি করার কাজ শুরু হয়েছে। এক ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে প্লাস্টিক কারখানা।

জানা গেছে, বাকি শ্রমিকরা বেরিয়ে আসতে পারলেও একজন ছাদের উপরে চলে যান। নানাভাবে ছাদ থেকে নামার চেষ্টাও করেন। তবে নামতে না পারায় আতঙ্কে ঝাঁপ দেন নিচে। মাথায় ও শরীরের নানা অংশে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

নাংলোইয়ে অবৈধ এলপিজি রিফিলিং চক্র ভাঙল দিল্লি পুলিশ, ৯৬টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ৩

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নাংলোই এলাকার বক্করওয়ালায় একটি অবৈধ এলপিজি রিফিলিং ও মজুতদারি চক্র…

ByByNews Desk May 6, 2026

কলকাতা বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন-কর্তূজ উদ্ধার মামলায় ৭ মাস পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

কলকাতা, ৬ মে (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস…

ByByNews Desk May 6, 2026

জাতিগত মন্তব্য মামলায় গ্রেফতারের মুখে কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ

বেঙ্গালুরু, ৬ মে (আইএএনএস): জাতিগত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ-এর বিরুদ্ধে গ্রেফতারি…

ByByNews Desk May 6, 2026

ইন্ডিগো বিমানে যাত্রীর ইলেকট্রনিক ডিভাইসে আগুন, নিরাপদে সরানো হল সব যাত্রী

নয়াদিল্লি, ৫ মে (আইএএনএস): ইন্ডিগো-র একটি বিমানে যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ইন্ডিগো…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top