News Flash

  • Home
  • খেলা
  • বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসো: থেকে আরাধ্যা ও মেট্রিক্স চেস্ একাডেমী সংবর্ধিত
Image

বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসো: থেকে আরাধ্যা ও মেট্রিক্স চেস্ একাডেমী সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মনোজ্ঞ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের সোনার মেয়ে আরাধ্যা দাস কে সংবর্ধিত করা হয়েছে। পাশাপাশি সংবর্ধনা জানানো হয়েছে আরাধ্যার চেস একাডেমি তথা ঐতিহ্যবাহী মেট্রিক্স চেস একাডেমিকেও ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার অন্যতম উপদেষ্টা তথা ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, মেট্রিক্স চেস একাডেমির কর্নধার তথা প্রধান কোচ কিরীটি দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন। ‌ সভাপতিত্ব করেন ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস। সংক্ষিপ্ত ভাষণে প্রত্যেকে আরাধ্যার আরও সাফল্য এবং মেট্রিক্স চেস একাডেমীর শ্রীবৃদ্ধি কামনা করেছেন। ২৬ তম এশিয়ান চেস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক বিজয়ী, অনূর্ধ্ব ১০ বছর বিভাগে আরাধ্যা অচিরেই উইমেন ক্যাডেট মাস্টার টাইটেল পাচ্ছে। স্বপ্ন রয়েছে গ্র্যান্ড মাস্টার নর্ম পাওয়ার লক্ষ্যে। আগামী দিনে আরাধ্যার এবং মেট্রিক চেস একাডেমির উন্নতি কল্পে ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে অনুষ্ঠানে ঘোষণা করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top