News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয় নেশার অতুর ঘরে পরিণত, প্রতিবাদে সরব এলাকাবাসী
Image

বিদ্যালয় নেশার অতুর ঘরে পরিণত, প্রতিবাদে সরব এলাকাবাসী

আগরতলা, ৬ জুলাই: বর্তমান সময়কালে শিক্ষা প্রতিষ্ঠান নেশার আতুর ঘড়ে পরিণত হয়ে আছে। এবিষয়ে বিদ্যালয় পরিচালন কমিটি সহ  প্রধান শিক্ষকের কোনো ভূমিকা নেই। তাই আজ বাধ্য হয়ে আন্দোলনে নামলেন ক্ষুদ্ধ এলাকাবাসী। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  কমলাসাগর বিধানসভার মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ সকালে ছাত্র-ছাত্রীরা শ্রেণিকক্ষের সামনে এমনকি বাউন্ডারির ভিতরে প্রচুর পরিমাণে নেশা জাতীয় দ্রব্যের বোতল দেখতে পেয়েছে। বিশেষ করে বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং বিদেশী মদের বোতল। তাছাড়া এসকফের বোতল দেখতে পেয়ে আতকে ওঠে। পরবর্তী সময়ে খবর পেয়ে এলাকার জনগণ জড়ো হয়। 

সাথে সাথে জনগণ প্রধান শিক্ষকের দ্বারস্থ হলে তিনিও ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ। পরবর্তী সময়ে বাধ্য হয়ে আশ্বাস দিয়েছে এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।

এলাকাবাসীর আরও অভিযোগ,  বিদ্যালয়ের পরিচালন কমিটির কোন ভূমিকা নেই। বিদ্যালয়ের যে সুনাম ছিল তা অচিরেই ধ্বংস হওয়ার পথে গিয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে আরম্ভ করে পানীয় জল বিদ্যুৎ পরিষেবা লাটে রয়েছে। বিদ্যালয়ের ভিতর ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে যা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর তার পাশেই ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছে। 

আরো জানা গিয়েছে, বিদ্যালয়ের পরিচালন কমিটির একাংশ সদস্যরা প্রধান শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ের অনেক জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে যার ফলে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেন। তাই এলাকাবাসী রাজ্যের শিক্ষামন্ত্রী নিকট বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য আবেদন জানিয়েছেন।  

Releated Posts

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিজের বাড়ির পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, শোকের ছায়া তবলাবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় নিজের বাড়ির পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার হওয়ায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

মা হওয়ার পরও শিক্ষার স্বপ্ন অটুট, নির্যাতিত নাবালিকার পাশে সিপাহিজলা সিডব্লিউসি ও ডিসিপিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: মাত্র ১৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল সে। বর্তমানে তার বয়স ১৭…

ByByReshmi Debnath Jun 17, 2026

আগরতলা আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক দোকান ও ক্লাব

আগরতলা, ১৬ জুন: রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে যাওয়া এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একাধিক দোকানপাট এবং একটি ক্লাব…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top