News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা বিরোধী অভিযানে লক্ষাধিক টাকার হিরোইন উদ্ধার, ধৃত ২
Image

নেশা বিরোধী অভিযানে লক্ষাধিক টাকার হিরোইন উদ্ধার, ধৃত ২

ধর্মনগর,৬ জুলাই: নেশা কারবারিরা উত্তর জেলাকে যতই তাদের মৃগয়া ক্ষেত্র হিসাবে ভাবুক না কেন উত্তর জেলার পুলিশ সেদিকে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার বিকালে ধর্মনগরের পদ্মপুর ক্লাবের সন্নিকটে দুইজন নেশা কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি কেসে ১২ গ্রাম হিরোইন ধরা পড়েছে।যার কালোবাজার মূল্য এক লক্ষ কুড়ি হাজার টাকা হবে বলে জানান এসপি ভানুপদ চক্রবর্তী।

এদিন তিনি বলেন,পদ্মপুর এলাকায় এই ড্রাগস বিক্রির জন্য তারা ঘুরাঘুরি করছিল তখনই ক্লাবের সদস্যরা পুলিশকে সাহায্য করে এবং গোপন সূত্রের ভিত্তিতে তাদের কাছ থেকে এই ড্রাগ উদ্ধার হয়। 

ধৃতদের নাম রমজান আলী বয়স(৩০) এবং নিপেশ শব্দ কর(৩৫)। উভয়ের বাড়ি পানিসাগর থানাধীন সিলেটি ক্যাম্প এলাকা। তাদের কাছ থেকে একটি কেসে ১২ গ্রাম হিরোইন ধরা পড়েছে যার কালোবাজার মূল্য এক লক্ষ ২০০০০ টাকা। তাছাড়া টি আর ০৫ ৭৫১৩ নম্বরের একটি বাইক উদ্ধার করা হয়েছে বলেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, ক্লাবের সদস্যরা এই দুজনকে ধরিয়ে দিতে পুলিশকে সাহায্য করেছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top