News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রথযাত্রা উৎসব ঘিরে জগন্নাথ মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি 
Image

রথযাত্রা উৎসব ঘিরে জগন্নাথ মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি 

আগরতলা, ৬ জুলাই: আগামী কাল রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসব ঘিরে জগন্নাথ জিও মন্দিরে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রসাশনের নির্দেশিকা মেনেই এবছর রথ বের করা হবে বলে জানান জগন্নাথ জিও মন্দিরের মহারাজ।

তিনি বলেন, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে ৫ দিন ব্যাপী ধর্মীয় সভা এবং মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, রথের চূড়ার উচ্চতা ও রথ বানানোতে সরকারি সমস্ত নীতি নির্দেশিকা মেনে করা হয়েছে। রথের চূড়া কাঠের তৈরী করা হয়েছে। রথের পেছনে সরকারিভাবে অ্যাম্বুলেন্স, প্যারামেডিকেল, স্বেচ্ছাসেবী, অগ্নিনির্বাপক সহ যাবতীয় ব্যবস্থাপনা করা হয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top