News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপিত 
Image

যথাযোগ্য মর্যাদায় রাজ্যে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপিত 

আগরতলা, ৬ জুলাই: আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩ তম জন্মজয়ন্তী। প্রতিবছরের মতো এ বছরও যথাযোগ্য মর্যাদায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ সহ সকল দলীয় নেতৃত্ব ও কার্যকর্তারা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন ভারতবর্ষের ইতিহাসে এক কিংবদন্তি। তাঁকে স্মরণ না করলে  কোনদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো না।  দেশের অখন্ডতা রক্ষা করতে তাঁর অবদান আজও স্মরণীয়। অথচ তাঁর ইতিহাসকে জানতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বের রক্ষায় নিজের প্রাণের আহুতি দিয়েছিলেন। দেশের জন্য  শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান আজও স্মরণীয়। তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক। তাঁর কথায়, এক দেশ ,এক নিশান, এক প্রধান এবং এক বিধান এই মন্ত্রে ডা: শ্যামাপ্রসাদ মুখার্জি গোটা ভারতবর্ষকে এক সূত্রে গাঁথার লক্ষ্যে দেশমাতার চরণে জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠিত করেছিলেন যা পরর্বতী সময়ে ভারতীয় জনতা পাটি দলে মান্যতা পেয়েছে।

তাঁর দাবি, বিজেপি সরকারের উপর জনগণের সম্পূর্ণ আস্হা রয়েছে। যার দরুণ দেশে তৃতীয় বারের মতো বিজেপি সরকার ক্ষমতায় আসতে পেরেছে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বচ্ছতা বজায় রেখে নরেন্দ্র মোদী সরকার চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি। 

এদিনের অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য্য বলেন, ভারতের অখণ্ডতা রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি। বিগত সরকার দেশকে ভাগ করতে চেয়েছিল। তেমনি, বিগত সরকার কাশ্মীরে এক সম্প্রদায়কে সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে ৩৭০ ধারা লাগু করেছিল। কিন্তু ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির একমাত্র লক্ষ্য ভারতের অখণ্ডতা বজায় রাখা। যার জন্য তিনি ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠিত করেছিলেন যা পরর্বতী সময়ে ভারতীয় জনতা পাটি দলে মান্যতা পেয়েছে বলে জানান শ্রী ভট্টাচার্য্য।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top