News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্তরীয় এস এম কাপ ফুটবলের ফাইনাল আজ

রাজ্য স্তরীয় এস এম কাপ ফুটবলের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বালিকা বিভাগের ফুটবল সেমিফাইনাল ম্যাচে ধলাই জেলা দল খেলবে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিরুদ্ধে। ঊনকোটিতে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য স্তরীয় সুব্রত মুখার্জি কাপ ফুটবল অনূর্ধ্ব ১৭ বালিকাদের প্রতিযোগিতা। আগামীকাল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল আটটায় দ্বিতীয় সেমিফাইনাল অর্থাৎ পুল-বি থেকে কোন্ দল ফাইনালে খেলবে তার নির্ণায়ক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজ, শুক্রবার সকাল সাতটায় পুল বি-র প্রথম কোয়ার্টার ফাইনালে ধলাই জেলা দল ৭-০ গোলের ব্যবধানে সিপাহীজলা দলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। বিজয়ূ দল প্রথমার্ধে ন্যূনতম গোলে এগিয়ে ছিল। বেলা আড়াইটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল সাত গোলের ব্যবধানে খোয়াই জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামীকাল সকাল সাতটায় প্রথম সেমিফাইনালে অর্থাৎ পুল-এ থেকে নির্ণায়ক ম্যাচে পশ্চিম জেলা দল ও ঊনকোটি  পরস্পরের মুখোমুখি হবে। কোয়ার্টার ফাইনাল খেলায় পশ্চিম জেলা দল ৫-৪ গোলের ব্যবধানে গোমতী কে হারিয়ে এবং ঊনকোটি দল ২-০ গোলের দক্ষিণ জেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top