News Flash

  • Home
  • খেলা
  • স্কুল ফুটবলে কলেজ পড়ুয়া খেলোয়ারদের অংশগ্রহণ, ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ
Image

স্কুল ফুটবলে কলেজ পড়ুয়া খেলোয়ারদের অংশগ্রহণ, ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।এস এম কাপ বালিকাদের অনুর্ধ ১৭ ফুটবলে ঘটে গেল এক কলঙ্ক জনক ঘটনা। অনুর্ধ ১৭ বালিকাদের পশ্চিম জেলার দলে খেলে নিলো দিব্যি দুইজন কলেজ পড়ুয়া। কৈলাশহরে শুক্রবার এস এম কাপে পশ্চিম জেলা বনাম গোমতির ম্যাচে ঘটলো এই অধ্যায়। দুজন খেলোয়াড় হলো লক্ষী দেবনাথ ও স্মৃতি সরকার। কাগজপত্র সবেতেই বাজিমাত করে দিয়েছিলো এই দুই খেলোয়াড় পশ্চিম জেলার হয়ে। তবে ছবিতে আটকে গেল দুজনেই। এদিন সকালে গোমতী পশ্চিম জেলার কাছে ম্যাচ হারার পর তারা এই দুইজন খেলোয়াড়কে নিয়ে সন্দেহ প্রকাশ করে আয়োজকদের কাছে অভিযোগ জমা করে। স্ক্রুটিনি টিম ফের একবার এই দুজনের কাগজপত্র চেক করে দেখে ডকুমেন্টস তো ঠিকই।তবে ছবি বদলে গেছে আসল নথির সঙ্গে এই দুই ভুয়ো খেলোয়াড়দের। বিষয়টা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে আয়োজক সহ উদ্যোক্তারা। যদিও এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা হয়নি। তবে নিয়ম অনুযায়ী এই ম্যাচে জয়ী হবে গোমতী জেলাই। যদিও পশ্চিম জেলার তরফে কেন যে এই নোংরামি করা হলো, তা নিয়েই উঠছে এখন অবিরাম প্রশ্ন। জালিয়াতি তো ধরা পড়ে গেল সবার সামনেই পশ্চিম জেলার। এই নিয়ে রীতিমতো ছি ছি রব উঠেছে গোটা কৈলাশহর জুড়ে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top