News Flash

Image

১২ জুলাই থেকে লখনউতে শুরু আম উৎসব

লখনউ, ৫ জুলাই (হি. স.): গত বছরের মতো এই বছরেও লখনউতে হতে চলেছে আম উৎসব। ১২ জুলাই এর সূচনা করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উৎসবে অংশ নেবেন জেলার প্রায় সকল আম উৎপাদনকারী কৃষকরা।

জুলাই মাসের ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে এই আম উৎসব। লখনউয়ের অবধ শিল্প গ্রামে তিন দিন ব্যাপী হবে এই আম উৎসব। শুক্রবার এই তথ্য জানান লখনউয়ের জেলা উদ্যানপালন আধিকারিক ড. রমেশ পাঠক। আম উৎপাদনকারীদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রয়েছে পুরস্কারের ব্যবস্থা। এই প্রতিযোগিতায় যে সমস্ত উৎপাদনকারীরা অংশ নিতে ইচ্ছুক তাদের প্রত্যেককে ১১ জুলাই সকাল ১০ টার মধ্যে কিছু নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে। আম উৎসব সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ৭৬৫২০৮৮৪৯৫ যোগাযোগ নম্বরটি চালু করা হয়েছে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top