News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কাঞ্চনপুর সরকারি দ্বাদশমান ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি
Image

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কাঞ্চনপুর সরকারি দ্বাদশমান ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৫ জুলাই:
রাজ্যের বিভিন্ন স্থানে ৭৫ তম বনমহোৎসব অনুষ্ঠিত হয়।  রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর বৃক্ষরোপনের মধ্য দিয়ে বনমহোৎসব পালিত হয়েছে।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর”এক পেড় মা-কে নাম” এই সচেতনতামূলক বার্তাকে সামনে রেখে শুক্রবার সারা রাজ্যে এক সঙ্গে  নির্দিষ্ট পাঁচ মিনিটে ৫ লক্ষ  বৃক্ষ রোপন কর্মসূচির অঙ্গ হিসেবে কাঞ্চনপুরেও এক মেগা বৃক্ষ রোপন কর্মসূচি এবং মহকুমা ভিত্তিক ৭৫তম বনমহোৎসব উদযাপন করা হয়েছে।

কাঞ্চনপুর মহকুমা বন দপ্তরের উদ্যোগে কাঞ্চনপুর সরকারি দ্বাদশমান ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই মেগা বৃক্ষ রোপন কর্মসূচি এবং বনমহোৎসব। অনুষ্ঠানের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্র নাথ। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে  মেগা বৃক্ষ রোপন কর্মসূচিত পালন করা হয়।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর পাশাপাশি অনুষ্ঠানের প্রধান অতিথি শৈলেন্দ্র নাথ, মহকুমা বন আধিকারিক সুমন মিত্র, সমাজসেবী দিলীপ কর,, অরুণ নাথ তাপসেন্দু নাথ প্রমুখরা বৃক্ষ রোপন অনুষ্ঠানে অংশ গ্ৰহন করেন ।বন রক্ষা ও বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা নিয়ে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top