News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দফা দাবির ভিত্তিতে ডিওয়াইএফআই-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল
Image

পাঁচ দফা দাবির ভিত্তিতে ডিওয়াইএফআই-এর উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই:
শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্যপদ পুরন সহ বিভিন্ন দাবিতে শুক্রবার ডিওয়াইএফআই সদর ডিভিশন কমিটির উদ্যোগে এক বিক্ষোভ নিচের সংঘটিত করা হয় রাজধানী আগরতলাতে।

মূলত ৫ দফা দাবিকে সামনে রেখে এদিনের এ বিক্ষোভ মিছিলটি সংঘটিত করা হয়েছে। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে। এসটিজিটি, পি আই, জিআরএস ফায়ার সার্ভিস, জেল পুলিশ, পুলিশ, এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে। সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করতে হবে। নিশা কারবারীদের বিরুদ্ধে এবং নেশার সামগ্রাজ্যের অবসান করতে হবে। এছাড়াও রাজের শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পরিষেবার হাল দুটো ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছে এ দিন ডিওয়াইএফআই ডিভিসান কমিটি।

এদিনের এই বিক্ষোভ মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এ দিনের বিক্ষোভ মিছিল সম্পর্কে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন, রাজ্যের যুব সমাজ কে একটি অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর বিরুদ্ধে প্রত্যেককে এগিয়ে আসে প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে লড়াইকে আরো তীব্র করে তুলতে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দেন তিনি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top