News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তকে কেন্দ্র করে বাড়ছে গবাদি পশু পাচারের ঘটনা, আটক ১০ টি গবাদিপশু সহ দুই পাচারকারী
Image

সীমান্তকে কেন্দ্র করে বাড়ছে গবাদি পশু পাচারের ঘটনা, আটক ১০ টি গবাদিপশু সহ দুই পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ জুলাই:
ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত পথে গরু পাচারের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। গরু পাচার রোধে বিএসএফের জওয়ানরা কঠোর মনোভাব গ্রহণ করেছে। আবারো গরু পাচারকে রোধ করল ১৭৯ নং বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা।

ঘটনার বিবরণে জানা যায়, দশটি গরুকে ভারত থেকে বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে দুইটি গাড়িতে তুলে যখন নিয়ে যাচ্ছিল তখন কর্তব্যরত বিএসএফের জওয়ানরা বাধা দেয়। এতে বিএসএফের জওয়ানদের সাথে গরু পাচারকারীদের সংঘর্ষ বাঁধে। গরু পাচারকারীদের পক্ষ নেয় বেশ কিছু মহিলা বিএসএফকে তাদের কর্তব্য পালনে বাধার সৃষ্টি করে।

তখন ধর্মনগর থানা থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময় শুক্রবার সকালে বিএসএফ দুই গরু পাচারকারী একটি বলেরো গাড়ি এবং ছোট বড় মিলিয়ে মোট ১০ টি গরুকে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। গরু পাচারের সঙ্গে যুক্ত যে দুজনকে তুলে দেয় তাদের নাম হচ্ছে লিয়াকত আলি এবং ইসলাম উদ্দিন, উভয়ের বাড়ি সাকাইবাড়ি এলাকায় বলে জানা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলে যে কুমারঘাট ফটিকরায়ের বছু মিয়ার কাছে তারা গরুগুলি হত্যান্তর করছিল।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top