News Flash

Image

শিক্ষক বদলির প্রতিবাদে ফের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৫ জুলাই:
শিক্ষক বদলে প্রতিবাদে ফের রাস্তায় নামলো ছাত্ররা। শুক্রবার শিক্ষক বদলে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করল ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে কদমতলা এলাকায়।

ঘটনার বিবরনে জানা যায়, ভাগন উচ্চ মাধ্যমিক স্কুলের কয়েকজন শিক্ষককে ইতিমধ্যেই বদলি করা হয়েছে। তবে ছাত্রছাত্রীরা সেই সকল শিক্ষক শিক্ষিকাকে বিদ্যালয়ে থেকে যেতে দিতে নারাজ। তাদের দাবি এই সকল শিক্ষক-শিক্ষিকাদের বদলি করা চলবে না। এরই প্রতিবাদে প্রেম তলা থেকে কুর্তি যাওয়ার রাস্তায় শুক্রবার অবরোধ বসায় ছাত্রছাত্রীরা। এক সময় দু দিক থেকে প্রচুর যানবাহন আটকে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের বোঝাতে চেষ্টা করলেও তারা মানতে নারাজ। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করা দেখা হবে বলায় ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ মুক্ত করেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top