News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় উদ্বোধন অনূর্ধ্ব ১৭ এস এম কাপ ফুটবল টুর্নামেন্ট
Image

সোনামুড়ায় উদ্বোধন অনূর্ধ্ব ১৭ এস এম কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, কাঠালিয়া। খেলাধুলার মাধ্যমে যেন বর্তমান প্রজন্ম নিজেকে তৈরি করতে পারে সে পথেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার। শুধু তাই নয় খেলাধুলা শরীরও মনকে সুস্থ রাখে। নবপ্রজন্মের ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চায় যুক্ত থাকতে হবে।বৃহস্পতিবার সোনামুড়া স্পোর্টিং এসোসিয়েশন মাঠে ৬৩ তম অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান শাহাজান মিয়া , সিপাহীজলা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, জেলা ক্রীড়া আধিকারিক সমীর দেববর্মা, মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসূদন দেববর্মা প্রমুখ। আটটি জেলা থেকে আটটি দলের পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুলের একটি দল এই আসরে অংশগ্রহণ করে। নকআউট পর্বের প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করেছে সিপাহীজলা জেলা বনাম পশ্চিম জেলা। তিন দিনের এই আসর সমাপ্ত হবে আগামী শনিবার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top