News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টি টোয়েন্টি বিশ্ব কাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের
Image

টি টোয়েন্টি বিশ্ব কাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের

আগরতলা, ৪ জুলাই: টি টোয়েন্টি বিশ্ব কাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। ওই ঘটনায় গোটা মুড়াপাড়া বাঁশখেত জয়ন্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ২৯ জুন টি টোয়েন্টি বিশ্ব কাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে গতকাল দুপুরে গাড়িতে করে ডিজে সেট নিয়ে আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। তাদের চন্দ্রপুর হয়ে মাতাবাড়ি মন্দির পরিক্রমা করে বাড়ি ফিরে আসার পরিকল্পনা ছিল। কিন্তু রাধাকিশোরপুর থানার অন্তর্গত চন্দ্রপুর সিদ্দিক উল্লা টিলা এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন আট নং জাতীয় সড়কে আসতে মাত্রই গাড়ির পেছনের ডালার( পাল্লা) লোহার রড খুলে যায়। সাথে সাথে বিপত্তি ঘটে। সাথে সাথে গাড়িতে থাকা আকাশ সূত্রধর(২৭)গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। পরে যাওয়ার সময় আকাশকে বাঁচানোর জন্য অপর তিন বন্ধু যথাক্রমে জয় দেবনাথ, রাকেশ দাস সহ অন্যরা আকাশকে ধরে ফেলার চেষ্টা করে। সাথে সাথে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে উদয়পুর দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়েই দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আকাশ সূত্রধর, জয়দেব দেবনাথ, রাকেশ দাস সহ সবাইকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আকাশ সূত্রধর ও জয়দেব দেবনাথকে জি বি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশ সূত্রধরকে মৃত বলে ঘোষনা করে। তার কিছুক্ষণ পর ডাক্তারবাবুদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন জয় দেবনাথ।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top