News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল
Image

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে রদবদলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই রদবদল শুরু হয়ে গেছে।
রাজ্য পুলিশের মাঝারি স্তরে রদ-বদল করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত বদলির নির্দেশে সদরের এসডিপিও পরিবর্তন করা হয়েছে।

সদরের বর্তমান এসডিপিও ডিএসপি দুলাল দত্তকে বিশালগড়ের এসডিপিও করা হয়েছে। সদরের এসডিপিও পদে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে ডিএসপি এসবি দেবপ্রসাদ ভৌমিককে। বিশালগড়ের এসডিপিও পান্নালাল সেনকে ডিএসপি এসবি করা হয়েছে। অন্যদিকে টিএসআর ১৩ নম্বর বাহিনীর কমান্ডান্ট এল ডারলংকে এআইজিপি ট্রেইনার করা হয়েছে। এইচ ডারলংকে ১৩নম্বর টিএসআর বাহিনীর কমান্ডান্ট করা হয়েছে। দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শীঘ্রই আরো বেশ কিছু অফিসার  পদে বদলির উদ্যোগ নেওয়া হচ্ছে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top