News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো একদল তৃণমূলকর্মী
Image

রায়গঞ্জে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালো একদল তৃণমূলকর্মী

রায়গঞ্জ, ৪ জুলাই (হি.স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মানসকুমার ঘোষের সমর্থনে মধুপুরে যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখালেন একদল তৃণমূলকর্মী। বিরোধী দলনেতার কুশপুত্তলিকাও দাহ করেন তারা।

যদিও আন্দোলনকারীদের দাবি, তারা সাধারণ মানুষ। কোনও দলের সদস্য নয় তারা। তবে শুভেন্দুকে কালো পতাকা দেখানোর কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আন্দোলনকারী আনোয়ার আলি বলেন, ‘রায়গঞ্জ পুরসভার ভোট লুঠের মাস্টার মাইন্ড ছিলেন শুভেন্দু অধিকারী। তার রাজনীতি মানেই বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরি। গুন্ডা বাহিনী নিয়ে ভোট পরিকল্পনা রয়েছে ওনার। মানুষের ভোটাধিকার হরণ করতে চান উনি। তাই আজকের এই প্রতিবাদ।‘

যদিও এই ঘটনার তীব্র নিন্দা করে সাংসদ কার্তিক পাল বলেন, ‘এরকম ঘটনা যদি করে থাকে তবে অন্যায় হয়েছে। কারণ আমাদের এলাকার এটি সংস্কৃতি নয়। আগামীতে যে যেরকম পথ দেখাবে সে সেরকমভাবে চলবে।‘ তিনি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশ শাসকদলের হয়ে কাজ করছেন। তাই তাদের উর্দি ছেড়ে তৃণমূল কংগ্রেসের ঝাণ্ডা নেওয়া উচিত।‘

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top