News Flash

  • Home
  • দেশ
  • রাজভবনের সামনেই শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে ধর্নার অনুমতি দিল হাইকোর্ট
Image

রাজভবনের সামনেই শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে ধর্নার অনুমতি দিল হাইকোর্ট

কলকাতা, ৩ জুলাই (হি.স.) : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ধর্নায় অনুমতি দিল হাইকোর্ট । তবে বেঁধে দেওয়া দেওয়া হল কিছু শর্ত। আগামী ১৪ জুলাই, অর্থাৎ রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসতে পারবেন শুভেন্দু। বুধবার রাজ্যের তরফে সবুজ সংকেত মিলতেই বিজেপিকে ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন শুভেন্দুর ধর্না মামলার শুনানি ছিল অমৃতা সিনহার বেঞ্চে। শুনানির শুরুতে রাজ্যের আইনজীবী জানান, ‘১৪ জুলাই, সকাল ১০টা থেকে রাজভবনের সামনে শুভেন্দুরা যদি ধর্নায় বসেন, তাতে তাঁদের আপত্তি নেই।’ এই শুনে আদালত জানায়, ‘ওই দিন ওই সময়ে নির্ধারিত জায়গায় শুভেন্দুরা কর্মসূচি করতে পারবেন, তবে ৩০০ র বেশি লোক নিয়ে কর্মসূচি করা যাবে না। এছাড়াও আগ্নেয়াস্ত্র, অশান্তি, বিদ্বেষমূলক মন্তব্যও এসব থেকে দূরে থাকতে হবে ধর্নায় যোগ দেওয়া বিজেপি কর্মীদের। যদি আদালতের দেওয়া শর্ত তাঁরা মানতে পারেন তবেই কর্মসূচি করতে পারবেন।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top