News Flash

  • Home
  • খেলা
  • ৪ জুলাই দেশে ফিরছে টিম ইন্ডিয়া, বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন জয় শাহ
Image

৪ জুলাই দেশে ফিরছে টিম ইন্ডিয়া, বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন জয় শাহ

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): টিম ইন্ডিয়া দেশে ফিরছে ৪ জুলাই, বৃহস্পতিবার। টিম ইন্ডিয়ার সদস্যদের নিয়ে বিশেষ বিমান বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে। হারিকেন বেরিলের জন্য টিম ইন্ডিয়ার সদস্যদের দেশে ফিরতে দেরি হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন, টিম ইন্ডিয়ার সদস্যদের পাশাপাশি ওই বিমানে ভারতীয় মিডিয়ার সদস্যদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিল-এর দাপট রয়েছে। সেটার কারণে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ভারতীয় দলও বিশ্বকাপ জেতার পর আটকে ছিল সেই দেশে। অবশেষে বুধবার সকালে মিলল স্বস্তির খবর। বৃহস্পতিবারই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দেশে ফিরছেন রোহিতরা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top