News Flash

  • Home
  • দিনের খবর
  • হিন্দুদের নিয়ে মন্তব্যে বিপাকে রাহুল, দিল্লিতে বিক্ষোভ-প্রতিবাদ বিজেপির
Image

হিন্দুদের নিয়ে মন্তব্যে বিপাকে রাহুল, দিল্লিতে বিক্ষোভ-প্রতিবাদ বিজেপির

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): লোকসভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হিন্দুদের প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হিন্দুদের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করার জন্য এবার বিপাকেই পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলকে একহাত নিয়ে বুধবার সকালে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। রাহুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেন বিজপির নেতা-কর্মীরা।

বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ বলেছেন, “বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে দায়িত্বজ্ঞানহীন বিবৃতি দিয়েছেন। নিজ বক্তব্যের জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। তিনি তোষণের রাজনীতিকে উৎসাহিত ও রাজনৈতিক লাভের জন্য এই বিবৃতি দিয়েছেন। তিনি যখন ভোটব্যাঙ্কের রাজনীতি দেখেন, তখন তিনি এই মন্তব্য করেন। তিনি যখন সংসদে বক্তৃতা দেন, তখন তাঁর মন্তব্যে হিন্দু ও সনাতন ধর্মবিরোধী মানসিকতা দেখা যায়।”

উল্লেখ্য, গত সোমবার বিরোধী দলনেতা রাহুলের ‘হিন্দু’ মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসছে বিজেপি। রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তৃতা করছিলেন রাহুল। সেই সময় শাসকজোটের সাংসদদের উদ্দেশে তিনি বলেন, “যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top