News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের যৌথ উদ্যোগে ডেপুটেশন
Image

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের যৌথ উদ্যোগে ডেপুটেশন

আগরতলা, ৩ জুলাই: ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিআইটিইউ এবং ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়নের যৌথ উদ্যোগে নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন পেশ করা হয়েছে বুধবার।

এদিনের এই ডেপুটেশনে মূলত পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি নিয়ে এই ডেপুটেশন পেশ করা হয়েছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, সরকারের ঘোষণা অনুযায়ী পানীয় জল সরবরাহের পাম্প অপারেটরদের বর্ধিত মজুরি এরিয়ার সহ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সমস্ত পাম্প অপারেটরদের নিয়মিতকরণ করতে হবে। অপারেটরের সচিত্র পরিচয়পত্র দিতে হবে এবং দৈনিক হাজিরা খাতা চালু করতে হবে। ছাঁটাই হওয়া সমস্ত অপারেটরদের অবিলম্বে কাজে পুনর্বহাল করতে হবে। তাদের মজুরি বৃদ্ধি করে মাসে ২৬ হাজার টাকা মজুরি দানের ব্যবস্থা করতে হবে ইত্যাদি। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top