News Flash

  • Home
  • দিনের খবর
  • হাথরাসের ঘটনায় শোকপ্রস্তাব রাজ্যসভায়, নীরবতা পালন সদস্যদের
Image

হাথরাসের ঘটনায় শোকপ্রস্তাব রাজ্যসভায়, নীরবতা পালন সদস্যদের

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে শোক ব্যক্ত করলেন রাজ্যসভার সাংসদরা। বুধবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শোকপ্রস্তাব পাঠ করেন। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মাহত। এরপর সদস্যরা উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

উল্লেখ্য, উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২১। বহু মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ২৮। রিলিফ কমিশনারের অফিস থেকে বুধবার সকালে জানানো হয়েছে, হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২১ হয়েছে এবং আহত হয়েছেন ২৮ জন।

মর্মান্তিক এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একাধিক ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০, ১২৬(২), ২২৩ ও ২৩৮ নম্বর ধারার অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top