News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের আটক ১১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক
Image

ফের আটক ১১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক

আগরতলা, ৩ জুলাই: অবৈধ অনুপ্রবেশের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে রাজ্যে। দুদিনের মাথায় ফের ১১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। মঙ্গলবার আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করেছে রেল পুলিশ।

এ বিষয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার আগরতলা বাধারঘাট রেলস্টেশনে এই ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। তারা প্রত্যেকেই দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। আগরতলা রেলস্টেশনের মাধ্যমে তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। তাদের কাছ থেকে স্মার্টফোন, বাংলাদেশের বিভিন্ন নথি এবং ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। তাদেরকে বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে পূর্বের অনুপ্রবেশকারীদের সঙ্গে তাদের কোন যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে যাবতীয় তথ্য বের করে আনা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

উল্লেখ্য গত দুদিন আগেও ১১ জন বাংলাদেশী নাগরিককে একই রেলস্টেশনে আটক করেছে রেল পুলিশ। প্রায় একদিন অন্তর অন্তর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশের নিরাপত্তা সহ সীমান্ত এলাকাগুলির নিরাপত্তার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top