News Flash

  • Home
  • খেলা
  • ফের শুরু বৈকুন্ঠ স্মৃতি মহিলা ফুটবল  চলমানকে হারিয়ে টানা জয় ফুলো ঝানুর
Image

ফের শুরু বৈকুন্ঠ স্মৃতি মহিলা ফুটবল  চলমানকে হারিয়ে টানা জয় ফুলো ঝানুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের শুরু হয়েছে মহিলা লিগ ফুটবলের ম্যাচ। দু’দিন বিরতি কাটিয়ে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈকুণ্ঠ মেমোরিয়াল মহিলা ফুটবল লিগের দশম ম্যাচে আজ, মঙ্গলবার ৩-০ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে চলমান সংঘকে হারিয়ে যায়। এটি ফুলো ঝানুর পক্ষে চতুর্থ ম্যাচের মাথায় লাগাতর দ্বিতীয় জয়। প্রথম দুই ম্যাচে যথাক্রমে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে হেরে তৃতীয় ম্যাচের মাথায় আনন্দ নগর প্লে সেন্টার কে ১৫ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে অনেকটা মনোবল তৈরি করে নিয়েছিল। কার্যত তারই রেশ ধরে চলমানকে আজ তিন গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ১০ মিনিটের মাথায় দিপালী হালামের গোলে দল লিড নেয়। প্রথমার্ধের পরবর্তী সময়ে দু দলের মধ্যে পারস্পরিক আক্রমণ দেখা গেলেও দ্বিতীয় আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে রূপনী ওড়াং একটি গোল করলে ব্যবধান বেড়ে ২-০ হয়। ধীরে সুস্থে খেলে একদিকে রক্ষণভাগকে শক্ত রেখে সুযোগ বুঝে আক্রমণ রচনা করতেও তারা ভুল করেনি।

আবার ঠিক ১৫ মিনিট পর মৌসুমী ওড়াং একটি গোল করলে দলের পক্ষে গোল ব্যবধান বেড়ে ৩-০ হয়। পরবর্তী সময়ের খেলা পরস্পর বিরোধী আক্রমণ চোখে পড়লেও চলমান সংঘ যেমন গোল করে ব্যবধান কমানোর সুযোগ পায়নি। তেমনি ফুলো ঝানুও ৩-০ তেই জয় ছিনিয়ে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত , ইন্দ্রানী দে, সুশান্ত দাস ও মুক্তা ধর।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top