News Flash

Image

ডিমা হাসাও জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতি

হাফলং (অসম) ২ জুলাই (হি. স.) : ডিমা হাসাও সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতি। এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত হাংগরুম ও পি সংখাই গ্রামের মধ্যবর্তী স্থানে। দুর্ঘটনায় নিহত দম্পতি হচ্ছে হাইডিওলুংবে নৃয়ামে (৩৬) ও ডিকালাইল পামে (৩০)। প্রাপ্ত তথ্য মতে সোমবার সন্ধ্যায় তখন নাগাড়ে বৃষ্টি হচ্ছলি এবং জুম ক্ষেত কাজ সেরে একটি বলেরো গাড়িতে করে স্বামী স্ত্রী দুজনে হাংগরুম গ্রামে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এবং সেই সময় হাংগরুম ও পি সংখাই গ্রামের কাছে তাদের বলেরো গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে বলেরো গাড়িটি রাস্তা থেকে গভীর খাদে পড়ে যায় আর ঘটনা স্থলেই মৃত্যু ঘটে ওই দম্পতির। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে দূর্ঘটনায় নিহত স্বামী এবং স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাফলং সরকারি হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। উল্লেখ্য লাগাতার বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার বিভিন্ন অঞ্চলের সড়ক পথ গুলি বিপদজনক হয়ে উঠেছে। অনেক জায়গায় সড়ক পথ তলিয়ে গেছে। এবং পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে রাস্তা ভেঙ্গে নিয়ে গেছে।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top