News Flash

  • Home
  • খেলা
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সদস্য দেশগুলির অভিযোগ, সমালোচিত আইসিসি বৈঠকে বসছে
Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সদস্য দেশগুলির অভিযোগ, সমালোচিত আইসিসি বৈঠকে বসছে

কলকাতা, ২ জুলাই (হি. স.): এবারের বিশ্বকাপ আয়োজন নিয়ে সদস্য দেশগুলোর তোপের মুখে আইসিসি।

বিশ্বকাপের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ নিয়ে অসন্তোষের ছাপ দেখা গেছে দলগুলোর মধ্যে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল চ্যাম্পিয়ন ভারতও।

এছাড়া এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর দূরত্ব, এসব নিয়েও সমস্যার শেষ ছিল না দল গুলোর মধ্যে । শ্রীলঙ্কা আইসিসির অদ্ভুত সূচিকে দায়ী করেছিল। আর ওয়েস্ট ইন্ডিজ পর্বে এক ভেন্যু থেকে আরেক ভেন্যু যেতে বেশ সময় লাগার জন্য দলগুলোর কাছ থেকে সমালোচিত হয়েছে আইসিসি। এছাড়া দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না রাখা নিয়েও সমালোচনা হয়েছে।

সবকিছু মিলিয়ে এবারের বিশ্বকাপের আয়োজন নিয়ে বেশ সমালোচিত আইসিসি। ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে আইসিসির সামনে। বিশ্বকাপ চলাকালীন আইসিসি জানিয়েছিল, অভিযোগ এলে তারা খতিয়ে দেখবে। তাই আসর শেষে দেশ গুলোর অভিযোগের বিষয়গুলো আইসিসি বোর্ড মিটিংয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top