News Flash

  • Home
  • বিদেশ
  • সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, মৃত কমপক্ষে ৩৯
Image

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, মৃত কমপক্ষে ৩৯

নাইরোবি, ২ জুলাই (হি. স.) : রাষ্ট্রীয় করনীতির প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া । ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি। এমনিতেই মূল্যবৃদ্ধি ও বেকারত্বের জেরে জেরবার কেনিয়ার মানুষজন। এরই মধ্যে ঘাড়ে চেপেছে অতিরিক্ত করের বোঝা। যার ফলে শুরু হয়েছে দেশব্যাপী বিক্ষোভ।

সূত্রের খবর, কর বৃদ্ধির প্রতিবাদে প্রথমে শান্তিপূর্ণ মিছিলে নেমেছিলেন সকলে। মিছিলে উপস্থিত অধিকাংশরাই ছিলেন যুবক-যুবতী। কিন্তু গত ২৫ জুন কেনিয়ার সংসদে একটি বিতর্কিত বিল পাশ হয়। তারপরই ভয়াবহ আকার নেয় জনগণের প্রতিবাদ। পার্লামেন্ট চত্বর সহ পুরো নাইরোবিতে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ।

কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত বিক্ষোভের জেরে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬১ জন। অন্যদিকে, ৩২ মামলা হয়েছে এখনও অবধি। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৬২৭ জন বিক্ষোভকারী।

এদিকে কেনিয়ায় এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য দূতাবাসের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কেনিয়ার সমস্ত ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার, অপ্রয়োজনীয় যাতায়াত না করার এবং পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বিক্ষোভের দ্বারা প্রভাবিত এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top