News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ জুলাই থেকে পুর এলাকায় বন্ধ তিন চাকার যানবাহনের রেজিস্ট্রেশন
Image

১০ জুলাই থেকে পুর এলাকায় বন্ধ তিন চাকার যানবাহনের রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই: পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা পুর পরিষদ এলাকায় সব ধরনের তিন চাকার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের রেজিস্ট্রেশন নিষিদ্ধ ঘোষণা করেছে পরিবহন দপ্তর। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে ত্রিপুরা পরিবহন দপ্তর।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এমভি অ্যাক্ট ১৯৮৮ এর ধারা ১১৫ অনুযায়ী রাজ্য সরকার শহরকে যানজটমুক্ত রাখতে এবং শহরের যাত্রীদের নিরাপত্তার খাতিরে ১০ জুলাই থেকে পুরো এলাকায় সমস্ত ধরনের তিন চাকার যানবাহন যথা ই রিক্সা, ই কার্ট, ই অটো, পেট্রোল অটো, ডিজেল অটো ও সিএনজি অটো ও বায়ো ফিউল দ্বারা চালিত যানবাহনের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হবে।

মূলত শহরকে যানজট মুক্ত রাখতে এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top