News Flash

  • Home
  • খেলা
  • উৎসাহ ও উদ্দীপনায় প্রেসক্লাব আয়োজিত প্রীতি ফুটবল অনুষ্ঠিত
Image

উৎসাহ ও উদ্দীপনায় প্রেসক্লাব আয়োজিত প্রীতি ফুটবল অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফুটবল খেলার মাঠে অন্য পেশা জগতের চাঁদের হাট বসেছিল আজ। খোদ টি এফ এর প্রেসিডেন্ট প্রণব সরকার জার্সি এবং সর্টস পরে মাঝ মাঠে দীর্ঘক্ষণ খেলেছেন।‌ যদিও টিএফএ ঘরানা থেকে নয়। কেননা জার্সির গায়ে লেখা “আগরতলা প্রেসক্লাব” সেটাই প্রকাশ করে, সাংবাদিক হিসেবে  প্রীতিমূলক ফুটবল খেলতে নেমে প্রত্যেকের সঙ্গে তিনিও যথেষ্ট আনন্দ উপভোগ করেছেন। সঙ্গে আগরতলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট জয়ন্ত ভট্টাচার্যও। বৃষ্টিস্নাত সকালে উমাকান্ত মিনি স্টেডিয়ামে যেন অন্য পেশা জগতের লোকদের চাঁদের হাট বসেছিল। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় প্রেসক্লাবের সদস্য খেলোয়ারদের মধ্যে এক  প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্বে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সচিব রমাকান্ত দে, স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ, টিএফএ-র প্রেসিডেন্ট প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। টিএফএ-র সহযোগিতায় এবং খেলোয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ সাফল্যমন্ডিত হওয়ায় স্পোর্টস সাব কমিটির কনভেনার তথা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top