News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ৮ 
Image

যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ৮ 

আগরতলা, ১ জুলাই: যাত্রীবাহী ম্যাক্স ও কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে প্রায় আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মুঙ্গিয়া কামি থানাধীন আঠারোমোরা পাহাড়ের আট নং জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকায় স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া থেকে আমবাসার দিকে একটি ম্যাক্স গাড়ি যাচ্ছিল। ওই সময় ৩৬ মাইল এলাকায় বাক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি কন্টেইনারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ম্যাক্স গাড়ির চালক সহ যাত্রীরা আহত হয়েছেন। সাথে সাথে স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

জনৈক যাত্রী জানিয়েছেন, কমপক্ষে সাত থেকে আট জন যাত্রী আহত হয়েছে এই দুর্ঘটনায়। পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত করছে এবং গাড়ি দুটিকে আটক করা হয়েছে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top