News Flash

  • Home
  • দেশ
  • অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ, ৬০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে ফোন
Image

অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ, ৬০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে পরিবারকে ফোন

মালদা, ৩০ জুন (হি.স.): অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণে চাঞ্চল্য ছড়ালো মালদায়। জানা গিয়েছে, অপহরণকারীরা ওই ছাত্রের পরিবারের কাছে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত বড়নগর ডাঙ্গা এলাকার। এদিকে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, কিন্তু এখন ওই ছাত্রের কোনো হদিশ পায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের বাবা এনামুল হক পেশায় হকার, মালদার কালিয়াচক থানার ডাঙ্গা এলাকার বাসিন্দা। তার ছেলে ইনজামুল হক স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র। শুক্রবার বাড়ির ছাগল চরাতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। এরপর সারারাত পরিবার খুঁজলেও তার কোন হদিস না পাওয়ায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে। শনিবার পরিবারের কাছে ৬০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপরণকারীদের থেকে ফোন আসে। এরপর থেকেই গোটা পরিবার চিন্তায় পড়েছে। গ্রামবাসীরা অবিলম্বে ওই ছাত্রকে উদ্ধারের দাবি জানায় পুলিশের কাছে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top