News Flash

  • Home
  • দিনের খবর
  • কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, নিন্দায় সবর বিজেপি
Image

কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, নিন্দায় সবর বিজেপি

কোচবিহার, ২৮ জুন (হি.স.) : কোচবিহারের মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিন্দায় সরব বিজেপি। টুইট করেছে বিজেপির আইটি সেলের অমিত মালব্য। আর সেই টুইট উল্লেখ করে নিন্দা করল জাতীয় মহিলা কমিশন। তিন দিনের মধ্যে পদক্ষেপ করে পুলিশকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। মাথাভাঙার ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।

জেলা পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। পুলিশের দাবি, ঘাস কাটাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে দ্বন্দ্ব হয়। আর তা থেকেই বিষয়ের সূত্রপাত। যে জায়গায় ঝামেলা হচ্ছিল, পাশেই নদীর চর। তিন জন মহিলার সঙ্গে আক্রান্তের বচসা হয়। তাঁকে বিবস্ত্র করে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এর মধ্যে কোনও রাজনৈতিক কারণ নেই বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

যদিও নির্যাতিতা মহিলার বক্তব্য, তিনি বিজেপি করেন। তাঁর ওপর হামলা চালিয়েছেন তৃণমূল কর্মীরাই। পুলিশ ও নির্যাতিতার বয়ানের সঙ্গে কোনও সামঞ্জস্য নেই। হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বিজেপি নেতারা ওই মহিলাকে আশ্রয় দিয়েছেন। আতঙ্কে তিনি বাড়িতে যেতে পারছেন না। তবে বিজেপি যে এই বিষয়টাকে নিয়ে আন্দোলনে নামবে, তা স্পষ্ট করে দিয়েছে অমিত মালব্যর টুইট।

Releated Posts

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026

দিল্লিতে ‘ঠক-ঠক’ চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ লক্ষ টাকা-সহ বিপুল চোরাই সামগ্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি অটো থেফট স্কোয়াড (এএটিএস) আন্তঃরাজ্য ‘ঠক-ঠক’ চক্রের দুই কুখ্যাত…

ByByNews Desk Jul 4, 2026

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top