News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ
Image

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন আগরতলার উত্তর গেট সংলগ্ন এলাকায় ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে, শহরের নির্দিষ্ট রুটের বাইরে থেকে আসা ই-অটোগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। যেসব ই-অটোর নির্দিষ্ট রুট পারমিট রয়েছে, তাদের ক্ষেত্রে নির্ধারিত রুট মেনে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাফিক ডিএসপি প্রণব দাস জানান, বাইরের এলাকার ই-অটোগুলিকে শহরের ভিতরে অবাধে প্রবেশ করতে দেওয়া হবে না। নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনে তারা শহরে প্রবেশ করতে পারবে। মোহনপুর, আমতলী কিংবা অন্য দিক থেকে আসা ই-অটোগুলিকে নির্ধারিত সীমা পর্যন্ত আসার অনুমতি থাকবে। তবে শহরে প্রবেশের ক্ষেত্রে তাদের  নির্দিষ্ট কারণ দেখিয়ে সামনে বোর্ড থাকা বাধ্যতামূলক। স্কুল – কলেজের ছাত্র, রোগী নিয়ে যাতায়াত এবং বিমানবন্দরের যাত্রী নিয়ে শহরে প্রবেশ করলে তার বোর্ড সামনে অবশ্যই রাখতে হবে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ই-অটো দাঁড় করিয়ে রাখার অভিযোগও রয়েছে। এর ফলে যানজটের পাশাপাশি পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টির উপরও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক দপ্তর। এদিন আইনভঙ্গকারী যানবাহন দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাদের ফাইন করা হয়।

ট্রাফিক কর্তৃপক্ষের বক্তব্য, শুধু ই-অটো নয়, রাস্তায় যেখানে-সেখানে বাইক বা অন্যান্য যানবাহন দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধেও নজরদারি চালানো হবে। শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।

——-

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top