News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গে পরিস্থিতি বিজেপির রাষ্ট্রীয় সভাপতিকে জানাল বিপ্লব দেবের নেতৃত্বে গঠিত কমিটি
Image

পশ্চিমবঙ্গে পরিস্থিতি বিজেপির রাষ্ট্রীয় সভাপতিকে জানাল বিপ্লব দেবের নেতৃত্বে গঠিত কমিটি

আগরতলা, ২৮ জুন: পশ্চিমবঙ্গে উদ্ভূত  পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চার সদস্যক কমিটি গঠন করেছিলেন। আজ ওই কমিটির প্রতিনিধিরা রাষ্ট্রীয় সভাপতির  হাতে রিপোর্ট তুলে দিয়েছেনl 

আজ সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নৃশংসতা ও প্রশাসনিক সন্ত্রাসের বাস্তব চিত্র সম্বলিত দলিল তথা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিরা আজ রিপোর্টটি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার হাতে তুলে দেওয়া হয়েছেl 

ওই রিপোর্টে প্রকাশ করা হয়েছে, গণতন্ত্র ও রাজ্যের মানুষের রক্ষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন। কিন্তু সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে সংবিধান ও গণতন্ত্রকে হত্যা করে রাজনৈতিক প্রতিহিংসার এক কালো অধ্যায় রচনা করলেন তিনি l

রির্পোটে আরও প্রকাশ পেয়েছেন, পাশাপাশি শাসক দল তৃনমূল আশ্রিত সমাজদ্রোহীরা বিরোধী দলের কর্মী ও ভোটারদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছেন। তৃনমূলের আশ্রিত গুন্ডাদের দ্বারা প্রকাশ্য ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা এবং আক্রমণ বাংলায় নির্বাচনের একটি অত্যন্ত লজ্জাজনক। তার থেকে মর্মান্তিক ঘটনা হল তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর অধীনে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত লজ্জাজনক। যার কাছে নারীর মর্যাদা গুরুত্বপূর্ণ নয়, নির্বাচনে জয়লাভ করা বড় বিষয়। 

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top