News Flash

Image

পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৮ জুন: পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে পরিবারের সদস্যদের ধারনা, জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁর। কারন, প্রতিদিন সে নেশায় আসক্ত থাকতেন।

মৃতের বড় ভাই রাকেশ দাস জানিয়েছেন, আজ কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকায় সংলগ্ন পুকুর থেকে রাজেশ দাসের(৩৭) মৃতদেহ উদ্ধার হয়েছে। তার ছোট ভাই রাজেশ দাস অবিবাহিত। সব সময় সে নেশায় আসক্ত থাকতেন। বৃহস্পতিবার বিকালে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। সম্ভবত সন্ধ্যার আগে পুকুর পাড়ে গিয়েছিল পুকুর থেকে মাছ বেড়িয়ে যায় কিনা দেখতে। সেখানে যাওয়ার পর হতো মাথা ঘুরিয়ে পুকুরে পড়ে যায়। আর উঠতে পারেনি। এরপর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজেশকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেছিলেন। শুক্রবার সকালে পুকুরে রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পায়।

সাথে সাথে খবর দেওয়া হয়েছে কমলপুর থানায়। পরে পুলিশ কমলপুরের ডিজেস্টার ম্যানেজমেন্টের কর্মীদের খবর দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top