News Flash

  • Home
  • দেশ
  • বৃষ্টিতে স্বস্তি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, পারদ নামল বেশ কিছুটা
Image

বৃষ্টিতে স্বস্তি পেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, পারদ নামল বেশ কিছুটা

কলকাতা, ২৮ জুন (হি.স.): সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো শুক্রবার সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে শুক্রবার সকালে ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টির সৌজন্যে পারদও কিছুটা নেমেছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে চলতি সপ্তাহেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টি বেশি দিন স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হল – দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

এরপর শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলিতে। এ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ওই দিন ভারী বৃষ্টি হতে পারে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top