News Flash

Image

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজধানী আগরতলা শহর সংলগ্ন সুভাষ নগরে এক মোটরস শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের  সৃষ্টি হয়েছে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শহরতলীর সুভাষ নগর এলাকায়। নিহত ব্যক্তির নাম বলাই রায় (৩০)।পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও বলাই রায়ের মৃত্যুর সঠিক কারণ এখনও জানতে পারেনি। পুলিশের দাবি ময়না তদন্তের রিপোর্ট আসার পরই
বলাই রায়ের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পেশায় গাড়ির চালক বলাই প্রায় ৫ বছর আগে বিয়ে করে। তাদের একটি সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই বলাই নাকি তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে। স্বামীর ক্রমাগত অত্যাচার সহ্য করতে না পেরে মহিলা শেষ পর্যস্ত তার সন্তানকে নিয়ে নিজের বোনের বাড়িতে চলে যায়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর বলাই শেষ পর্যন্ত স্ত্রী ও সন্তানকে দেখতে সুভাষ নগরে বোনের বাড়িতে  আসে। সেখানেই শুক্রবার উদ্ধার হয় তার মৃতদেহ।

পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এর পেছনে বড় ধরনের কোন রহস্য আত্মগোপন করে রয়েছে বলে অনেকে আশঙ্কা করছেন। ঘটনার সঠিক তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top