News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা জেলায় জলে ডুবা প্রতিরোধে জনসচেতনতা ও প্রশিক্ষণ শিবির
Image

পশ্চিম ত্রিপুরা জেলায় জলে ডুবা প্রতিরোধে জনসচেতনতা ও প্রশিক্ষণ শিবির

আগরতলা, ২৮ জুন: জলে ডুবা প্রতিরোধে আজ পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক জনসচেতনতা ও প্রশিক্ষণ শিবির পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার। 

পশ্চিম ত্রিপুরা জেলা প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই শিবিরের আয়োজন করে। শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনার ব্রাঞ্চ অফিসার ক্ষিরোদ দেববর্মা, জেলা প্রোগ্রাম আধিকারিক পিংকি পাল, এনডিআরএফ-১ম ব্যাটেলিয়ানের ইন্সপেক্টর আর কে মিনা, ইন্সপেক্টর মানদীপ মালিক, ইন্সপেক্টর অজিত কুমার ছাড়াও আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের সচিবগণ, বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার বলেন, জলে ডুবা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এবছর এখন পর্যন্ত রাজ্যে ৮ জন জলে ডুবে মারা গেছেন। এরমধ্যে ৩ জন পশ্চিম ত্রিপুরা জেলার। জেলায় এই হারকে শূণ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জুন মাসকে জলে ডুবা প্রতিরোধ মাস হিসেবে পালন করা হচ্ছে। জেলাশাসক আশা প্রকাশ করেন এনডিআরএফ, বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও আগরতলা পুর নিগমের ওয়ার্ড সচিবগণ এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেবেন। জেলাশাসক বলেন, জলে ডুবে মৃত্যু হলে বা আহত হলে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়ার সংস্থান রয়েছে।

প্রশিক্ষণ শিবিরে এনডিআরএফ-এর ইন্সপেক্টর আর কে মিনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ত্রিপুরাসহ অন্যরাজ্য ও অন্য রাষ্ট্রে জলে ডুবে মৃত্যুর চিত্র তুলে ধরেন। তিনি এই বিষয়ে জনগণকে সচেতন করতে ও সাঁতার শেখার উপর গুরুত্ব আরোপ করেন। 

প্রশিক্ষণ শিবিরের পর ইন্সপেক্টর আর কে মিনার নেতৃত্বে এনডিআরএফ-এর জওয়ানগণ এবং স্বেচ্ছা সেবকগণ দুর্গাবাড়ি দিঘীতে জলে ডুবে গেলে সে ব্যক্তিকে উদ্ধার, প্রতিরোধ ও ত্রাণ কার্য চালানোর বিষয়ে মহড়ায় অংশ নেন। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের আধিকারিক, সাধারন নাগরিক ও প্রশিক্ষণার্থীগণ।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top