News Flash

  • Home
  • খেলা
  • ফাইনালে ভারত, পাত্তাই পেল না ইংল্যান্ড
Image

ফাইনালে ভারত, পাত্তাই পেল না ইংল্যান্ড

গায়ানা, ২৮ জুন (হি. স.): ১৯ বছরের হিসেব ভালো মতন মিটিয়ে দিল ভারত। ১৯ বছর আগে অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ভারতকে দশ উইকেটে হারিয়েছিল। বৃহস্পতিবার গায়ানায় ভারত তা মিটিয়ে দিল। ভারত ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। যারা আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে।

প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ইংল্যান্ড পাত্তাই পেল না ।

রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের কাছে বিশেষ করে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে জস বাটলাররা।

ভারতের দেওয়া ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৩ রান করেছে ইংলিশরা। অক্ষর ও কুলদীপ ৩টি করে উইকেট নিয়েছেন।

দাপুটে জয়ে ভারতের। ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল গেল ভারত। সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ফাইনাল খেলেছিল তারা। সেবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হেরে শিরোপা জয় করা হয়নি ভারতের। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ট্রফিটি জিতেছিল ধোনির ভারত ।এরপর ট্রফি ভারতের ধরা ছোয়ার বাইরে । আগামীকাল ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ঘুচবে ১৭ বছরের অপেক্ষা।

টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ভারত ভালো রান পেয়েছিল। ৫৭ রান করেন ভারত অধিনায়ক। সূর্যকুমার করেন ৪৭ রান। হার্দিক ও জাদেজা করেন ২৩ ও ১৭ রান। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন ক্রিস জর্ডান।

ইংল্যান্ডের পক্ষে বাটলার ২৩, হ্যারি ব্রুক ২৫, লিয়াম লিভিংস্টোন ১১ আর জফরা আর্চারের ২১ রান করেন। ভারতের হয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অক্ষর। আর ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন ‍কুলদীপ। এছাড়া ১২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top