News Flash

  • Home
  • দেশ
  • যে কোনও বিষয়ে আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত : কিরেন রিজিজু
Image

যে কোনও বিষয়ে আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.) : যে কোনও বিষয়ে আলোচনার জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একইসঙ্গে তিনি বলেছেন, কিন্তু সদনের কার্যক্রম স্থগিত করে, কংগ্রেস দলের গৃহীত প্রবণতা – সদনের কাজ করতে না দেওয়া – ঠিক নয়। নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম ইস্যুতে শুক্রবার উত্তাল হয়েছে সংসদের উভয়কক্ষ। নিট ইস্যুতে এদিন লোকসভায় আলোচনার দাবি জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু, স্পিকার ওম বিড়লা বলেন, আগে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন নিয়ে আলোচনা হবে।

কিন্তু, বিরোধীরা নিজেদের দাবিতে অনড় থাকেন, তাই লোকসভার অধিবেশন প্রথমে দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। নিট ইস্যুতে আলোচনার দাবিতে বিরোধীদের হট্টগোলের কারণে লোকসভার অধিবেশন ১ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। পরে সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “সরকারের তরফে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, যে কোনও ইস্যু উত্থাপিত হোক না কেন আমরা বিস্তারিত তথ্য দেব। আমরা সদস্যদের আবারও আশ্বস্ত করছি, সরকার সর্বদা আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু, সদনের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর তীব্র নিন্দা জানাই।”

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top