News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে বিপত্তি, ভগ্নস্থল পরিদর্শন মন্ত্রী রাম মোহনের, অর্থ সাহায্য ঘোষণা
Image

দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে বিপত্তি, ভগ্নস্থল পরিদর্শন মন্ত্রী রাম মোহনের, অর্থ সাহায্য ঘোষণা

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে শুক্রবার সকালে ঘটে গেল মারাত্মক অঘটন! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ভেঙে পড়ল ছাদের একাংশ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের ও আহত হয়েছেন ৫ জন। এই ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু। তিনি ঘন্টাস্থল পরিদর্শন করেন, আহতদের দেখতে হাসপাতালেও যান। মন্ত্রী ঘোষণা করেছেন, মৃত ব্যক্তিকে ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু বলেছেন, “বিমানবন্দরের বাইরের ছাউনির একটি অংশ ভারী বৃষ্টির কারণে ধসে পড়েছে। আমরা এই মর্মান্তিক ঘটনায় যে প্রাণ হারিয়েছেন তাঁর প্রতি সমবেদনা জানাই, চারজন আহতও হয়েছেন। তাই আমরা এখনই তাঁদের যত্ন নিচ্ছি, সিআইএসএফ, এনডিআরএফের দলগুলিকে সেখানে পাঠানো হয়েছে এবং তাঁরা পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন করেছে, যাতে অন্য কোনও হতাহতের ঘটনা না ঘটে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং টার্মিনাল ভবনের বাকি অংশগুলো ভালোভাবে পরিদর্শন করা হচ্ছে, যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top