News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনের সাথেই হোক ভিলেজ ভোট এবং এডিসির দুইটি শূন্য আসনে উপনির্বাচন, রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি মথার
Image

পঞ্চায়েত নির্বাচনের সাথেই হোক ভিলেজ ভোট এবং এডিসির দুইটি শূন্য আসনে উপনির্বাচন, রাজ্য নির্বাচন কমিশনারকে চিঠি মথার

নয়াদিল্লি, ২৭ জুন : পঞ্চায়েত নির্বাচনের সাথেই ভিলেজ কমিটি এবং এডিসির দুইটি শূন্য আসনে ভোটের দাবি জানিয়েছেন তিপরা মথা। আজ তিপরা মথা রাজ্য নির্বাচন কমিশনারের কাছে এই দাবিতে চিঠি দিয়েছে।

এদিন তিপরা মথার এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সাথে দেখা করে ওই চিঠি তুলে দিয়েছেন। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে তিপরা মথার সভাপতি বিজয় রাঙ্খল বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তাতে, পঞ্চায়েত নির্বাচনের সাথেই ভিলেজ ভোট সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন। তাই তিপরা মথা চাইছে, পঞ্চায়েত নির্বাচনের সাথেই ভিলেজ ভোট এবং এডিসির মান্দাই-পুলিনপুর এবং কুলাই-চাম্পাহাওর শূন্য আসনে উপনির্বাচন হোক। পাশাপাশি তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।

Releated Posts

ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…

ByByReshmi Debnath Jun 17, 2026

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top