News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে আটক করলো পুলিশ
Image

এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে আটক করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ জুন: আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে ডিঙ্গিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন চিহ্নে দাঁড়িয়েছে। একাংশের মানব পাচার চক্র এ ধরনের কর্মকান্ডে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে এনআইএ একাধিকবার হানা দিয়ে তাদের বেশ কয়েকজন সদস্যকে জালে তুললেও পুরোচক্রকে এখনো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি।

কাঁটাতারের বেড়া টপকে এপারে আসার পর এক বাংলাদেশী যুবককে আটক করেছে ইরানি থানার পুলিশ।ধৃত এই বাংলাদেশি যুবকের নাম রকি বরুয়া। বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার খাগড়াছড়িতে। পিতার নাম সাধন বরুয়া।

রকি জানিয়েছে বর্তমানে এক দালালকে তিন হাজার টাকা দিলে সে কাঁটা তারের বেড়া পার করে দেয়। এর আগেও সে এভাবে এপারে এসেছে। রকিকে ইরানি থানায় আটক করে রাখা হয়েছে। কি উদ্দেশ্যে এসেছে সে বিষয় জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে বিনা পাসপোর্টে অনুপ্রবেশের দায়ে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top