News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অসুস্থ সাংবাদিকের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের  চেয়ারম্যান নবাদল বনিক
Image

অসুস্থ সাংবাদিকের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের  চেয়ারম্যান নবাদল বনিক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ জুন: জটিল রোগে আক্রান্ত রাজ্যের এক তরুণ সাংবাদিক দীপ শীল। পিতা মৃত দিলীপ শীল, বাড়ি চরিলাম বাজার সংলগ্ন এলাকায়। বিগত পাঁচ বছর ধরে সাংবাদিকতার সাথে যুক্ত দ্বীপ।

আজ থেকে কিছুদিন পূর্বে আচমকা পেটের ও বুকের ব্যথা নিয়ে বিশালগড় হাসপাতালে ভর্তি হয়েছিলো সে। সেখান থেকে তাকে হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসার পরও দ্বীপের অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।

সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষার পর লিভারজনিত একটি জটিল রোগ ধরা পড়ে তার। চিকিৎসকরা জানায় তার লিভার আকারে বড় হয়ে গেছে। সেই মোতাবেক জিবি হাসপাতালে দশ দিন ভর্তি থাকার পর তেমন কোনো উন্নতি না হওয়ায় ডাক্তার তাকে ছুটি দিয়ে দেয়। বর্তমানে দ্বীপের উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

কিন্তু অসুস্থ দ্বীপের পরিবার আর্থিক দিক থেকে অনেকটাই দুর্বল যার ফলে বহিঃরাজ্যে গিয়ে চিকিৎসা করানোর জন্য সকলের কাছে সাহায্যের আবেদন ও জানান দ্বীপ ও তার পরিবারের লোকেরা। বৃহস্পতিবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের  চেয়ারম্যান নবাদল বণিক  তাঁর বাসভবনে যান  এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়  ও সাংবাদিক  দ্বীপ শীলের প্রতি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি নবাদল বণিক মাতা ত্রিপুরাসুন্দরীর নিকট তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top